পশ্চিমবঙ্গে প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য কত অনুদান এল?
৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিন মুর্শিদাবাদে আবারো বাবরি মসজিদের নির্মাণের জন্য শিলান্যাস করেছিলেন হুমায়ুন কবীর। ৭ ডিসেম্বর নিজে হাতে ইট নিয়ে সেখানে হাজির হয়েছিলেন। ওই দিনই তিনি জানিয়েছিলেন বাবরি মসজিদ তৈরি করতে খরচ হবে আনুমানিক ৩০০ কোটি রুপি।
