কী অভিযোগ শিশির মনিরের বিরুদ্ধে?
রোজা ও পূজাকে একই মুদ্রার এপিঠ ও ওপিঠ মন্তব্য করে বক্তব্য দেওয়ার অভিযোগে সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা হয়েছে। আদালত পুলিশের গোয়েন্দা বিভাগকে (ডিবি) মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। ৭ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম মামলার বাদী রিদওয়ান হোসেন রবিন নামে এক আইনজীবীর জবানবন্দি গ্রহণ করে এই আদেশ দেন।
