দেশে কর্তৃত্ববাদের পতন ভারতের কূটনৈতিক ও রাজনৈতিক পরাজয়: টিআইবি
জুলাই গণঅভ্যুত্থানে কর্তৃত্ববাদের পতন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় বিব্রতকর কূটনৈতিক ও রাজনৈতিক পরাজয়। ভারত এটি স্বীকার না করলেও দেশটির সঙ্গে সম্পর্কের উন্নতির সুযোগ রয়েছে বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। ৭ ডিসেম্বর রাজধানীর মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
