নির্বাচনী ইশতেহার প্রণয়নে যেসব সুপারিশ রেখেছে টিআইবি
৫ আগস্টের পর দেশে দুর্নীতি কমেছে না বেড়েছে সেটি পরিমাপের বিষয়। তবে দুর্নীতি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। ৭ ডিসেম্বর রাজধানীর মাইডাস সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলের ইশতেহার প্রণয়নে কোন কোন বিষয়গুলোতে গুরুত্ব দেয়া উচিত সেই বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
