আবু শাবাব কে? কেন তাকে হত্যা করল হামাস?
দীর্ঘদিন ধরে গাজায় ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করে আসছিলেন মিলিশিয়া নেতা ইয়াসের আবু শাবাব। অবশেষে তাকে হত্যা করতে সক্ষম হলো ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। শাবাবের সংগঠন পপুলার ফোর্সেস এবং ইসরায়েলি গণমাধ্যম তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। একসময় হামাসের বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে নিজেকে উপস্থাপন করলেও ফিলিস্তিনিদের কাছে তিনি ছিলেন ইসরায়েলের দালাল।
