আগারগাঁওয়ে মোবাইল ব্যবসায়ীদের সড়ক অবরোধ
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার-এনইআইআরের সংস্কার ও সিন্ডিকেট প্রথা বিলোপসহ বিভিন্ন দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন মোবাইল ব্যবসায়ীরা। এতে সড়কের একপাশের যান চলাচল বন্ধ হয়ে গেছে।
