গোয়ার নাইটক্লাবে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৫
ভারতের পশ্চিমাঞ্চলীয় পর্যটনরাজ্য গোয়ার আরপরা এলাকায় 'বার্চ বাই রোমিও লেন' নামের একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৬ ডিসেম্বর রাত প্রায় ১টার দিকে নাইটক্লাবের রান্নাঘরসংলগ্ন জায়গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।এ ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন, যাদের মধ্যে ৩ জনই নারী।
