তিন দেশে বাড়ছে মৃত্যু, বাস্তুচ্যুত লাখো মানুষ
এশিয়ার বিভিন্ন অঞ্চলে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছেন লাখ লাখ মানুষ। তাদের সাহায্যে নিরলসভাবে কাজ করছেন উদ্ধারকারী দল ও স্বেচ্ছাসেবকরা। জলবায়ু পরিবর্তনজনিত এই দুর্যোগের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে। এই তিন প্রাণ গেছে অন্তত এক হাজার ৭৫০ জনের।
