নতুন আইনে পুলিশ কি রাজনৈতিক প্রভাবমুক্ত হতে পারবে?
পুলিশকে রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবমুক্ত করতে নানা দাবি উপেক্ষা করেই পুলিশ কমিশন গঠন করতে যাচ্ছে সরকার। ৪ ডিসেম্বর পুলিশ কমিশন অধ্যাদেশ-২০২৫-এর খসড়ার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। পুলিশের সাবেক কর্মকর্তা বলেছেন, যে খসড়াটি অনুমোদন হয়েছে, তাতে স্বাধীন পুলিশ কমিশন হচ্ছে না। নামমাত্র ক্ষমতা দিয়ে অনেকটা নখদন্তহীন কমিশন করা হচ্ছে। তবে আইন উপদেষ্টা বলেছেন, পুলিশ কমিশন নিয়ে প্রত্যাশার অনেক কিছুই পূরণ হয়েছে। এটি বাস্তবায়িত হলে নাগরিক ভোগান্তি কমবে, পুলিশের জবাবদিহিতা বাড়বে, কমবে রাজনৈতিক খবরদারি। আসলেই কী তাই? না হলে করণীয় কী-এই বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
