ইউরোপ কি বুঝতে পারছে যে, তারা একা?
রাশিয়া–ইউক্রেন যুদ্ধকে ঘিরে দীর্ঘদিন ধরে কূটনৈতিক ও সামরিক ভারসাম্য রক্ষায় ব্যস্ত ইউরোপ নতুন এক বাস্তবতার মুখে দাঁড়িয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন, রাশিয়ার আগ্রাসী ভূ-রাজনৈতিক কৌশল, এবং ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন মিলিয়ে ভয়াবহ অনিশ্চয়তায় পড়েছে ইউরোপীয় নিরাপত্তা স্থিতি।
