কী অবস্থা বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামের?
দীর্ঘ ১৯ বছরে আন্তর্জাতিক কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। সংস্কারের অভাবে মাঠের অবস্থা এতোটাই করুণ যে, মাঠের ফ্লাড লাইটগুলো ঠিক মতো জ্বলেও না। নেই পানি নিষ্কাষণের সু-ব্যবস্থা। যেখানে-সেখানে খসে পড়ছে গ্যালারির পলেস্তারা। এক সময়ের বিশ্বসেরা ক্রিকেটারদের চোখে সেরা মাঠখ্যাত শহীদ চান্দু মাঠের বর্তমান অবস্থা এখন এমনই।
