কেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন আইনপ্রণেতারা?
পাকিস্তানের রাজনৈতিক দমন-পীড়ন, মানবাধিকার সংকট ও প্রবাসী নাগরিকদের ওপর হুমকি–ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন আইনপ্রণেতারা। পাকিস্তানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে একটি চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের ৪৪ জন ডেমোক্র্যাট সদস্য। পাশাপাশি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানসহ সব রাজনৈতিক বন্দীর মুক্তিও চেয়েছেন তারা। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের দৈনিক দ্য ডন।
