কালাভুনা খেতে মহাসড়কের পাশেই ভোজনরসিকদের ভিড়
রংপুরের বৈরাগীগঞ্জ—ঢাকা-রংপুর মহাসড়কের এই অংশ এখন পরিচিত 'কালাভুনা গ্রাম' নামে। এখানে দৈনিক গড়ে ২০টি গরু জবাই হয়, কারণ কেবল আম্মাজান হোটেলেই প্রতিদিন রান্না হয় ১২০–১৩০ কেজি গরুর কালাভুনা। ১৫ বছর আগে ট্রাক-বাস চালকদের খাবারের ব্যবস্থা করতে আল আমিন ও তাঁর বাবা চালু করেন এই রেস্টুরেন্ট। এখন দূর-দূরান্ত থেকে ভোজনরসিকরা কালাভুনার স্বাদ নিতে ছুটে আসেন—২৪ ঘণ্টাই লেগে থাকে ভিড়। বাড়তি চাহিদায় গড়ে উঠেছে আরও কয়েকটি হোটেলও। কেন এত জনপ্রিয় এই কালাভুনা—দেখুন রংপুর থেকে আলিফ হাসানের বিশেষ প্রতিবেদন, কণ্ঠ দিয়েছেন রঞ্জু ইফতেখার।
