রাশিয়া–যুক্তরাষ্ট্র বৈঠকে আংশিক অগ্রগতি, যদিও অমীমাংসিত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রস্তাবে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি কিছু প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে চিহ্নিত করেছেন তিনি। সম্প্রতি মস্কোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের বৈঠকের পর ক্রেমলিন তাদের অবস্থান জানায়। মস্কোর দাবি, শান্তি খোঁজার প্রক্রিয়া এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যতবার প্রয়োজন, ততবারই আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে আলোকে এই বিষয়ে বিস্তারিত জানব আমরা।
