মাদকের বিরুদ্ধে যুদ্ধ: যুক্তরাষ্ট্র সফল নাকি ব্যর্থ?
৫০ বছরেরও আগের কথা। ১৯৭১ সালের এক গ্রীষ্মে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন মাদকের অপব্যবহারকে জনসাধারণের এক নম্বর শত্রু ঘোষণা করেন। এরপরই তিনি শুরু করেন মাদকের বিরুদ্ধে যুদ্ধ। উদ্দেশ্য, যুক্তরাষ্ট্রের রাস্তাঘাটকে মাদকমুক্ত রাখা, পাচারকারী নেটওয়ার্ক ভেঙে দেওয়া এবং সাধারণ আমেরিকানদের জন্য একটি নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিত করা।
