রাশিয়ার জব্দ সম্পদ যেভাবে ইউক্রেনকে দেবে ইইউ
একদিকে ইউক্রেন যুদ্ধ থামাতে মাজায় গামছা বেধে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে দফায় দফায় আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র প্রশাসন। অন্যদিকে এই যুদ্ধ দীর্ঘায়িত করতে যারপরনাই উঠে-পড়ে লেগেছে ইউরোপিয় ইউনিয়ন। যেন রাশিয়ার সঙ্গে ছায়াযুদ্ধে নেমেছে জোটটি। রাশিয়ার জব্দ সম্পদ থেকে এবার ইউক্রেনকে ঋণ দিয়ে আরও কয়েক বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে ইউরোপের এই জোট।
