পুলিশ কমিশন অধ্যাদেশের খসড়া অনুমোদন
উপদেষ্টা পরিষদ পুলিশ কমিশন অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ৪ ডিসেম্বর বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় পুলিশ কমিশন অধ্যাদেশ-২০২৫ এর সংশোধন প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে উপদেষ্টা রিজওয়ানা আরও জানান, খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ এসএসএফ নিরাপত্তা পাবেন না।
