ফেড প্রধানের চেয়ার কেন গুরুত্বপূর্ণ?
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই সুদহার কমানোতে ফেডারেল রিজার্ভের প্রধান জেরোম পাওয়েলকে ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই চাপে এতটুকুও টলানো যায়নি পাওয়েলকে। এই অবস্থায় আগামী ২০২৬ সালের মে মাস অর্থাৎ পাওয়েলের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে ট্রাম্পকে। যদিও ট্রাম্প সে আশায় বসে নেই। এরইমধ্যে পরবর্তী ফেড চেয়ারম্যান নিয়োগের বিষয় চূড়ান্ত করে ফেলেছেন তিনি। কিন্তু আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা না করায় বাড়ছে কানাঘুষা। কার দিকে চোখ পড়েছে ট্রাম্পের; চলছে সেই আলোচনা।
