পুতিনের ভারত সফর, কূটনীতির কঠিন পরীক্ষায় মোদি
বন্ধুত্ব চাইলে রুশ তেল কেনা বন্ধ করুন, পুতিনের সঙ্গ ছাড়ুন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্তাটা ছিল অনেকটা এরকম। কিন্তু কথা শোনেননি মোদি। যে কারণে শাস্তি হিসেবে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্কের বোঝা চাপান ট্রাম্প। সেই ইস্যুর সমাধান না করে উল্টো পুতিনকে ৪ ডিসেম্বর নিজ দেশে স্বাগত জানাচ্ছেন মোদি। তেল আমদানি থেকে শুরু করে প্রতিরক্ষা চুক্তির বিষয়ে করছেন দেন দরবার। যা অবধারিতভাবেই পশ্চিমাদের জন্য উদ্বেগের। এই উদ্বেগ কীভাবে দূর করবেন মোদি? একইসঙ্গে পশ্চিম ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রেখে সূক্ষ্ম রশির ওপর হাঁটবেন; সেই কঠিন পরীক্ষাই এবার মোদির সামনে। যেখানে তীক্ষ্ণ দৃষ্টি ওয়াশিংটনের। পুতিনের ভারত সফরের খুঁটিনাটি জানাব।
