দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি কেন আফিম চাষে ঝুঁকছে?
আফগানিস্তানে পোস্ত চাষ কমে যাওয়ায় বিশ্বের অবৈধ আফিমের প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে মিয়ানমার। দেশটিতে বিগত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে আফিম উৎপন্নকারী পোস্ত গাছের চাষ। এমনকি যুদ্ধবিধ্বস্ত দেশটির চাষযোগ্য প্রায় সব এলাকাতেই বেড়েছে আফিম চাষে ব্যবহৃত জমির পরিমাণ। ৩ ডিসেম্বর জাতিসংঘের এ সংক্রান্ত প্রতিবেদন নিয়ে সংবাদ প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
