খালেদা জিয়ার চিকিৎসায় আন্তর্জাতিক মেডিকেল বোর্ডের বৈঠক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসায় পরামর্শ দিতে চীনের চার সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। বুধবার রাত ১০টার পর তারা হাসপাতালে পৌঁছান বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
