গুমের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু
আওয়ামী লীগের গত শাসনামলে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় সশরীরে হাজির না হয়ে ভার্চুয়াল শুনানি চেয়েছিলেন গ্রেপ্তার ১০ সেনা কর্মকর্তা। তবে তাদের আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফলে পরবর্তী শুনানিতে সেনা কর্মকর্তাদের সশরীরে ট্রাইব্যুনালে হাজির হতে হবে। ৩ ডিসেম্বর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।
