ভেনেজুয়েলায় আক্রমণ পরিকল্পনার নেপথ্যে কি জ্বালানি তেল?
ভেনেজুয়েলার তেলভাণ্ডার এখন শুধু দেশটির নয়; বিশ্বের জ্বালানি ও কূটনীতির কেন্দ্রবিন্দু। মার্কিন সামরিক তৎপরতা এবং হুঁশিয়ারি দেশটির সরকারের প্রতি, যদিও যুক্তরাষ্ট্র বলছে উদ্দেশ্য তেল নয়, তবুও ভেনেজুয়েলার ভারী ও সালফারযুক্ত অপরিশোধিত তেল মার্কিন ও বৈশ্বিক বাজারে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক অস্থিতিশীলতা বা মাদুরো সরকারের পতনের সঙ্গে তেলের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রসহ বিশ্বশক্তির জন্য গুরুত্বপূর্ণ, কারণ তা সরবরাহ ও বিশ্ববাজারে দাম নির্ধারণে প্রভাব ফেলবে।
