বগুড়ার কোন আসন থেকে নির্বাচন করবেন হিরো আলম?
ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। ৩ ডিসেম্বর ঢাকার সিএমএম আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসে এই কথা জানান তিনি। বলেন বগুড়া-৪ আসন থেকে নির্বাচন করার ইচ্ছা রয়েছে তার।
