খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ারে বিএনপি কর্মীদের ভিড়
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার জন্য যুক্তরাজ্য এবং চীন থেকে পৃথক দুইটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ৩ ডিসেম্বর ঢাকায় আসছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করেছেন দলীয় কর্মীরা।
