সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিয়ে অস্ট্রেলিয়ায় উদ্বেগ কেন?
ফেসবুক, ইন্সটাগ্রাম, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া ব্যবহারে উপকারিতা যেমন আছে, তেমনি অপকারিতাও রয়েছে। আর শিশুদের হাতে সোশ্যাল মিডিয়া অনেকটা ছুরির মতো। ছুরির সঠিক ব্যবহার একটি শিশু করতে পারবে না তা-ই স্বাভাবিক। ১৬ বছরের কমবয়সী শিশুদের যথাযথ বিকাশের কথা ভেবে এবার বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সরকার। তবে এ নিয়ে এবার বিতর্ক শুরু হয়েছে দেশটিতে। আদালতে দেশটির এক মন্ত্রীর বিরুদ্ধে মামলাও করেছে দুই শিশু। সজীব হোসেনের প্রতিবেদনে চলুন জেনে নেই বিস্তারিত।
