একটা কারখানার জন্য ৩৩ লাইসেন্সের বোঝা কে কমাবে?
অবিশ্বাস্য হলেও সত্য- ৩৩ টি লাইসেন্স ছাড়া কোনো কারখানাই চালু করা যায় না। যা পেতে ঘুরতে হয় বিভিন্ন মন্ত্রণালয়ে। তবে ঘুষ ছাড়া ফাইল নড়ে না বলে অভিযোগ, জেনিস সুজ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাছির খানের। অন্যদিকে, প্রায় ২৫ বছর ধরে জুতাসহ অন্যান্য চামড়াজাত পণ্যের রপ্তানি ১ বিলিয়ন ডলারের পাশে ঘুরপাক খাচ্ছে। তাহলে রপ্তানি বাড়াতে কী করা জরুরি? বিস্তারিত জানতে আমাদের কর্পোরেট টকস অনুষ্ঠানটি পুরো দেখার আমন্ত্রণ। উপস্থাপনায় টিবিএস'র ডেপুটি এডিটর সাজ্জাদুর রহমান।
