২০২৬ ফিফা বিশ্বকাপ নিয়ে সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী কী?
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের গ্রুপ ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ ডিসেম্বর। ৪৮ দল ও ১০৪ ম্যাচের এই নতুন ফরম্যাটের বিশ্বকাপকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। কোন দল কতটা এগিয়ে- তা জানতে ফুটবলভক্তদের কৌতূহলও বাড়ছে। সেই কৌতূহলকে উস্কে দিতে পারে সুপারকম্পিউটার সম্ভাব্যতা বিশ্লেষণ। যেখানে উঠে এসেছে টুর্নামেন্টের সম্ভাব্য শক্তির মানচিত্র।
