গ্রিসে ভেড়া ও ছাগল নিধনের নেপথ্যে কী?
গ্রিসে ভেড়া ও ছাগলের দুধের তৈরি ফেটা চিজকে বলা হয় 'সাদা সোনা'। যার খ্যাতি গোটা ইউরোপ জুড়ে। বিশেষ এই ফেটা চিজ রপ্তানি করেই গত বছর ৭শ ৮৫ মিলিয়ন ইউরো আয় করেছে গ্রিস। কিন্তু এবার সেই 'সাদা সোনা' রপ্তানি নিয়েই অনিশ্চয়তার মুখে দেশটি। গণহারে নিধনের শিকার হচ্ছে গ্রিসের ভেড়া ও ছাগলগুলো। এতে হুমকির মুখে ফেটা চিজের রপ্তানি বাণিজ্য। গ্রিসের ভেড়া ও ছাগল নিধন এবং ফেটা চিজ সংকটের কারণ কী?
