রাসেল জায়েদীর কাঠের চশমা যাচ্ছে ১৮ দেশে
রাসেল জায়েদীর রোদচশমা'র কাঠের ফ্রেম যাচ্ছে ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, জার্মানি, স্পেন, নরওয়ে, সুইজারল্যান্ড, পর্তুগাল, আয়ারল্যান্ড, তুরস্ক, নেদারল্যান্ডসহ আঠারোটি দেশে। এসব ক্রেতার আশি শতাংশই প্রবাসী বাংলাদেশি। মূলত তাদের মাধ্যমেই বিদেশি বন্ধুরা জানতে পারেন, কেনেন। গত তিন মাসে বিদেশে গেছে প্রায় দেড় থেকে দুই হাজার চশমা।
