খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল: মির্জা ফখরুল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা দিতে পাঁচ সদস্যের চীনা মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। হাসপাতালের সূত্র জানায়, বিদেশি মেডিকেল টিম সোমবার দুপুর ২টা ৫০ মিনিটে হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে।
