অস্ত্র বিক্রিতে কে এগিয়ে কে পিছিয়ে?
বিশ্বজুড়েই বাড়ছে সংঘাত। খবরের কাগজ কিংবা টেলিভিশন অন করলেই চোখে পড়বে কোনো না কোনো যুদ্ধের খবর। বোমা হামলা, সংঘাত ও প্রাণহানি পরিণত হয়েছে সাধারণ ঘটনায়। বিশ্বজুড়ে এই সংঘাতকে পুঁজি করেই গড়ে ওঠেছে বিশাল এক অস্ত্র বাণিজ্য। যার ফায়দা লুটছে গুটি কয়েক শ্রেণি। যুদ্ধে জড়াতে হাতে তুলে দিচ্ছে অস্ত্র। বিপরীতে হাতিয়ে নিচ্ছে কারিকারি অর্থ। এই অস্ত্র বেচাকেনার হিসেবই এবার সামনে এনেছে সুইডেনভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (SIPRI)। যেখানে জানা গেছে, বিশ্বজুড়ে যুদ্ধ বাড়ায় ফায়দা লুটছে কারা। আল জাজিরার এক প্রতিবেদনের আলোকে এসবই জানাব।
