তারেক রহমানকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে: আসিফ নজরুল
তারেক রহমান দেশে আসলে তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। ১ ডিসেম্বর সচিবালয়ে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে আসার বিষয়ে যারা প্রশ্ন তুলছেন বিষয়টি রুচিহীন।
