একইদিনে পুড়ে ছাই তুলা-ঝুট গুদামসহ টিনশেড কলোনি
কয়েক ঘণ্টার ব্যবধানে গাজীপুরের তিন স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই চারটি তুলার গুদাম, একটি ঝুটের গুদাম ও একটি টিনশেড কলোনি। কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
