দেশকে অস্থিতিশীল ও বিডিআরকে দুর্বল করার পরিকল্পনা ছিল ভারতের: কমিশন
বিডিআর হত্যাযজ্ঞের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন ৩০ নভেম্বর রোববার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান ও অন্যান্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন।
