বাংলাদেশ সীমান্তে কেন নিরাপত্তা জোরদার করছে ভারত?
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সময় যত গড়িয়েছে প্রতিবেশী ভারতের সঙ্গে দূরত্ব বেড়েছে ততোই। এই সময়ে পদ্মা ও গঙ্গায় বহু জল গড়ালেও দু'দেশের সম্পর্কে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। উল্টো দুদেশের পাল্টাপাল্টি অবস্থানে বাড়ছে উত্তেজনা। সেই উত্তেজনার মধ্যেই এবার বাংলাদেশ সীমান্তে নতুন নকশার কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা করছে নয়াদিল্লী।
