কৃষ্ণ সাগরে রুশ ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন
কৃষ্ণ সাগরে তুরস্কের উপকূলের কাছে রাশিয়ার 'শ্যাডো ফ্লিট'-এর অন্তর্ভুক্ত দুইটি ট্যাঙ্কারে পরপর দুইবার ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় নৌবাহিনী। তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার শিকার জাহাজগুলো হলো কাইরোস ও ভিরাট, যা গাম্বিয়ার পতাকা বহন করছিল। প্রথম হামলাটি হয় ২৮ নভেম্বর রাতে, এরপর ২৯ নভেম্বর সকালে আবারও আক্রমণের শিকার হয় মানববিহীন রুশ ট্যাঙ্কার ভিরাট। ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে।
