কাকে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ?
রাজনীতি, কূটনীতি ও দেশের সব সমস্যা মোকাবিলার পর দম ফেলার ফুসরত কই? ৬২ বছর বয়সী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও সেই একই সমস্যায় পড়েছিলেন। ২০২৪ সালে ভালোবাসা দিবসের দিনে দীর্ঘদিনের সঙ্গী জডি হেইডেনকে বিয়ের ঘোষণা দিলেও সময় বের করতে পারছিলেন না। অবশেষে নিজ কার্যালয়ে গোপন ও ব্যক্তিগত আয়োজনে সেই পাঠ চুকিয়েছেন তিনি। গড়েছেন নতুন এক ইতিহাস। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বরত অবস্থায় বিয়ে করা প্রথম ব্যক্তি আলবানিজ।
