পাকিস্তানের ভেতরে-বাইরে কী চলছে?
একসময়ের দুর্দান্ত ক্রিকেটার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান প্রায় আড়াই বছর ধরে কারাবন্দি। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আছেন তিনি। কোনভাবেই তার সঙ্গে দেখা করতে পারছে না দলের নেতাকর্মী ও আত্মীয়-স্বজনরা। এ নিয়ে পরিবারের সাম্প্রতিক অভিযোগের পরিপ্রেক্ষিতে সরগরম পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি। অন্যদিকে দেশটির আইএসপিআর এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, সীমান্ত গুলি চালাচ্ছে আফগান বাহিনী। এর মাধ্যমে সন্ত্রাসীদের পাকিস্তানে ঢোকানো হচ্ছে। আসলে কী চলছে পাকিস্তানের ভেতরে-বাইরে?
