আপাতত এভারকেয়ার হাসপাতালেই খালেদা জিয়ার চিকিৎসা: ডা. জাহিদ হোসেন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ পেলেই তাকে বিদেশে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় দেশ এবং বিদেশের চিকিৎসকদের সমন্বয়ে সব ধরনের চেষ্টা তাঁরা করছেন। ২৯ নভেম্বর শনিবার রাত ৯টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সামনে খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানান জাহিদ হোসেন।
