৭৫ বছরে এই প্রথম—জাতিসংঘ থেকে বহিষ্কৃত হতে পারে ইসরায়েল?
গাজা গণহত্যা ও আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষাপটে ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের দাবিতে চিলিতে নতুন করে প্রচার অভিযান শুরু হয়েছে। ২৪ নভেম্বর ২০২৫ দেশটির বেশ কয়েকটি সিভিল সোসাইটি সংগঠন জাতিসংঘ সনদের ৬ নম্বর অনুচ্ছেদের ধারায় ইসরায়েলকে বহিষ্কার করার দাবি জানিয়েছে।
