চিকিৎসাধীন খালেদা জিয়ার বর্তমান অবস্থা কী?
সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ২৯ নভেম্বর চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থিতিশীল রয়েছে তার শারীরিক অবস্থা। আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার অবস্থায় নেই খালেদা জিয়া।
