সরকার ‘বাধা না দিলে’ কেন ফিরতে পারছেন না তারেক রহমান?
খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। পরিস্থিতি এতটাই খারাপ যে বিদেশে নেওয়ার মত অবস্থা নেই। কিন্তু এই মুহূর্তে তার পাশে নেই ছেলে তারেক রহমান। তার এই অনুপস্থিতি ঘিরে যখন নানা প্রশ্ন বড় হচ্ছে তখন নিজেই এর ব্যাখ্যা দিয়েছেন তারেক রহমান। জানিয়েছেন, মায়ের কাছে ফিরতে ব্যাকুল হয়ে আছেন। কিন্তু দেশে ফেরার সুযোগ তার একার ওপর নির্ভর করছে না। সোস্যাল মিডিয়ায় তারেক রহমানের পোস্ট নিয়ে যখন আলোচনা ডালপালা মেলতে শুরু করে তখন সরকারের অবস্থান ব্যাখ্যা করেন প্রেস সচিব শফিকুল আলম।
