জনসংখ্যার ঘনত্বে শীর্ষে থাকা ঢাকার ভবিষ্যৎ কী?
'গোলাভরা ধান, গোয়ালভরা গরু, পুকুরভরা মাছ আর ঘরভরা সন্তান'- একসময় এটি ছিল আদর্শ বাঙালি পরিবারগুলোর প্রত্যাশা। ঘরভরা সন্তান এখনো আছে; কিন্তু বাকিগুলো নেই। গোটা দেশজুড়ে জনসংখ্যা এতো বেশি যে তিল ধারনের ঠাঁই নেই। জাতিসংঘের 'ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস-২০২৫' এ উঠে এসেছে আরও ভয়াবহ তথ্য। ঢাকা বর্তমানে বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর। ঘনবসতিপূর্ণ এই শহরের জনসংখ্যা ৩ কোটি ৬৬ লাখ। অথচ এই শহরের আয়তন মাত্র ৩০৬ বর্গকিলোমিটার। বিশ্বের অন্য মেগাসিটিগুলোর তুলনায় ঢাকার জনসংখ্যার ঘনত্ব কেমন? ২০৫০ সালে ঢাকার অবস্থা কেমন হবে? বিশ্বের অন্য মেগাসিটির অবস্থা কি ঢাকার মতোই খারাপ? চলুন জেনে নেই বিস্তারিত।
