গণভোটের প্রচারণা চালাবে সরকার ও নির্বাচন কমিশন: সিইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হতে পারে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ২৯ নভেম্বরর রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মক ভোটিং কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। এ সময় গণভোট নিয়ে প্রচারণার কথাও জানান সিইসি।
