TBS ৮টার সংবাদ, ২৮ নভেম্বর ২০২৫
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন- টিবিএস ৮টার সংবাদ। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এ আয়োজন। আজকের সংবাদের যা থাকছে- খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময়, দেশবাসীর কাছে দোয়া চাইলেন মির্জা ফখরুল; নাফিস সরাফতের ছেলের নামে বিদেশে ৭৬টি ব্যাংক হিসাব, পাচার ১৬১৩ কোটি, সিআইডির মামলা; পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭০ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন, এবারই প্রথম ভোট দেবেন প্রবাসীরা; ইমরান খানের মৃত্যুর গুজব, জীবিত থাকার প্রমাণ চেয়েছেন তার ছেলে, কর্তৃপক্ষ বলছে, 'সব গুজব'; দরিদ্র দেশগুলো থেকে অভিবাসন 'স্থায়ীভাবে বন্ধ' করার ঘোষণা ট্রাম্পের, গ্রিন কার্ড যাচাই হবে ১৯ দেশের নাগরিকদের।
