যুক্তরাষ্ট্রের শুল্কচাপ মোকাবিলায় কতটা প্রস্তুত কানাডা?
শুল্ক ও বাণিজ্যনীতি ইস্যুতে ফাটল দেখা দিয়েছে কানাডা–যুক্তরাষ্ট্রের সম্পর্কে। বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে টানাপোড়েন। এটি অঘোষিত দ্বন্দ্বে রূপ নিয়েছে একটি বিজ্ঞাপন ঘিরে। শুল্ক সংক্রান্ত সেই বিজ্ঞাপন প্রচারের পর বাণিজ্য আলোচনা স্থগিত করে যুক্তরাষ্ট্র। শুরুতে কানাডার পক্ষ থেকে পুনরায় আলোচনা শুরুর চেষ্টা থাকলেও সম্প্রতি সে রকম কোনো তৎপরতা চোখে পড়ছে না। উল্টো এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর তাড়া নেই বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
