লালদিয়ার চুক্তিতে কার লাভ, কার ক্ষতি
চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ-পরিচালনা এবং ঢাকার পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার ভার বিদেশি কোম্পানিকে দেওয়া নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এর মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের বন্দর কিংবা এলডিসি থেকে উত্তরণের মতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নেই। বিদেশি কোম্পানির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি নিয়ে তার এমন মন্তব্য অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে আরও বড় প্রশ্নের মুখে ফেলেছে।
