প্লট বরাদ্দে কী দুর্নীতি করেছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী?
ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের এসব সরকারি প্লট বরাদ্দের অভিযোগে ৩টি মামলা করা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। এর শুনানি শেষে তাকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এক মামলায় তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে পাঁচ বছর, আরেক মামলায় মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছর কারাদণ্ড দেওয়া হয়।
