কিডনি রোগের লক্ষণ ও চিকিৎসা
দেশে প্রায় দুই কোটি মানুষ কোন না কোন ধরণের কিডনি রোগে ভুগছেন। দিন দিন কিডনি রোগের প্রাদুর্ভাব বাড়ছে। কিডনি রোগের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে ক্লান্তি প্রস্রাবের পরিমাণে পরিবর্তন (বেশি বা কম), পা, গোড়ালি বা হাতে ফোলাভাব, ক্ষুধা কমে যাওয়া বা বমি বমি ভাব এবং মনোযোগ ধরে রাখতে অসুবিধা হওয়া।প্রাথমিক পর্যায়ে অনেক সময় লক্ষণ প্রকাশ পায় না, কিন্তু রোগ বাড়লে কোমর বা পিঠের পাশে ব্যথা, প্রস্রাবে জ্বালাপোড়া বা দুর্গন্ধ, এবং প্রস্রাবের রঙে পরিবর্তনও দেখা দিতে পারে। কিডনি রোগের এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কিডনি ভালো রাখতে কি করবেন, কিডনি রোগীরা কি খাবেন কি খাবেন না, কখন ডায়ালাইসিস প্রয়োজন- এসব নিয়ে টিবিএস ভালো থাকুনে কথা বলেছেন ডা আব্দুস শাকুর, রেজিস্টার, জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট।বিস্তারিত জানতে দেখুন জেএমআই গ্রুপ প্রেজেন্টস টিবিএস ভালো থাকুন।
